বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আর কোনো দায়িত্ব নেব না, এটাই শেষ: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তিনি জীবনের শেষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আগামীতে যে সরকারই গঠিত হোক, কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্বের প্রস্তাব দিলেও তা গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

ড. খালিদ হোসেন বলেন, ‘এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় ফিরে যাবেন। আমিও আমার কাজে ফিরে যাব। কেউ আমাকে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেব না।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। আমি সব ধর্মের মানুষের জন্য কাজ করি। কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়, কিন্তু আমি বিশ্বাস করি—বাংলাদেশ এখন সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।’

অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি জানিয়ে তিনি বলেছেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ