বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো মেরামতের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো ঠিকঠাক করা হবে। ইতোমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব প্যানেলটা প্রস্তুত করছি। এতে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি ব্যাংকে দায়িত্বরতদের অন্তর্ভুক্ত করা হবে।’

ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার এসব কেন্দ্রের জন্য লাগবে।’

দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, ‘সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টার সার্ভিসের সহায়তা প্রয়োজন। বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে। তবে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করবে সেই হেলিপ্যাড চিহ্নিত করার দায়িত্ব উপজেলা প্রশাসন পালন করবে।’

ইসি সচিব  বলেন নির্বাচনি প্রচার প্রচারণায় তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন ও বেতার দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে সংসদ টিভি ও বিটিভি নিউজও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ