বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘোষণাপত্রে সই না থাকলে বাতিল হবে পোস্টাল ব্যালটের ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের (আইটি সাপোর্টেড) মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন শুরু হয়েছে। ভোট দিয়ে ঘোষণাপত্রে যথাযথ স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালাটের ভোট বাতিল করবেন রিটার্নিং অফিসার।

গতকাল বুধবার(১৯ নভেম্বর) এ লক্ষ্যে পোস্টাল ভোটিং নিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

পরিপত্রে বলা হয়, রিটার্নিং অফিসার গণনার জন্য প্রাপ্ত খাম খুলে প্রথমেই ঘোষণাপত্রটি যথাযথভাবে স্বাক্ষরযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখবেন। যথাযথভাবে স্বাক্ষরযুক্ত না থাকলে এর সঙ্গে প্রাপ্ত ব্যালট পেপারের খাম না খুলেই ঘোষণাপত্রটি প্রত্যয়ণ করে বিনষ্ট হিসেবে বাতিল মর্মে তা ব্যালট সম্বলিত খামসহ একত্র করে সংরক্ষণ করবেন।

পরিপত্রে জানানো হয়, পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানে ইচ্ছুক বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা অনলাইনে আবেদন করে ভোট দিতে নিবন্ধন করতে পারবেন। বিদেশে অবস্থানরত আবেদনকারী ভোটারের তথ্যাদি যাচাইপূর্বক বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে তাদের বিদেশের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ হলে ভোটারগণ অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী তালিকা সম্পর্কে অবগত হওয়ার পর প্রাপ্ত পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

এরপর, প্রদত্ত ভোটের ব্যালট ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ডাকযোগে পাঠাবেন। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ব্যালট পেপার প্রেরণের অগ্রগতি অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমাও ঘোষণা করেছে ইসি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ