বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বায়তুল মোকাররমে কি আসলেই আগুন লেগেছিল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন লেগেছে বলে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আগুনটি বায়তুল মোকাররম মসজিদ নয়, সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে লেগেছি। আগুনে খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে। খুঁটির নিচের ফুটপাতে বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন দেখে দোকানিরা দোকানের জিনিসপত্র গুছিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে খুঁটির আগুনের ফুলকি নিচে পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ