বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে চূড়ান্ত করে সরকার। গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে সে সময় জানানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হলো। লটারির আগে কয়েক দফা যাচাই-বাছাই হয়। যারা আগে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকেই ৬৪ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ