বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত এমন অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেবো সে ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করবো এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি হুঁশিয়ারি দেন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে, তদন্ত করতে পারে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ