বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এপ্রিলেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল মাসেও দেশে বর্তমান দামেই বিক্রি হবে জ্বালানি তেল।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আওতায় ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকাতেই বিক্রি হবে।

আরও পড়ুন: জামিয়া ইসলামিয়া পটিয়ার মজলিসে শূরায় যেসব সিদ্ধান্ত হয়

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সুপারিশের ভিত্তিতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দাম পুরো এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে।

প্রায় এক মাস ধরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালাচ্ছে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালিতে ইরান নিয়ন্ত্রণ নেওয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এই অবস্থায় সারা বিশ্বেই প্রকট আকার ধারণ করছে জ্বালানি সংকট। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে প্রায় দেড় মাস হলো। ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশনা দেন।

সরকার প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে। সে হিসেবে আজ মঙ্গলবার এপ্রিল মাসের দাম সমন্বয় করার ঘোষণা দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশেও অতি গুরুত্বপূর্ণ পণ্যটির দাম বাড়তে পারে এমন আশঙ্কা ছিল জনমনে। তবে শেষ পর্যন্ত সরকার জনগণকে স্বস্তি দিলো। আপাতত আগামী এক মাস জ্বালানি তেলের দাম বাড়ছে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ