মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

সংবিধান সংশোধনে ‘সংসদীয় বিশেষ কমিটি’ গঠনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি ‘সংসদীয় বিশেষ কমিটি’ গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিধি-৬২-এর ওপর আলোচনাকালে তিনি এই প্রস্তাব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করতে চাই। সরকারদলীয় নেতার অনুমতিক্রমে আমি এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি— সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হোক।’

তিনি আরও বলেন, ‘উক্ত কমিটিতে আমরা সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাব এবং জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই সংসদে উত্থাপন করব। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল— সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংশোধনী আনি।’

দেশের মানুষের বিশাল প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই দায়বদ্ধ। তাই আলাপ-আলোচনার মাধ্যমেই আমরা একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চাই।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ