বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

দেশে আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে এ সময়ে উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আগারগাঁও আবহাওয়া অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

তিনি বলেন, ‘আগামী তিন দিন বৃষ্টি প্রবণতা কম থাকলেও ১৭ তারিখের পর সারাদেশে বাড়তে পারে বৃষ্টি। এছাড়া জুলাইয়ের শেষে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি অপেক্ষাকৃত কম শক্তিশালী হবে বলে ধারণা আবহাওয়া অফিসের।’

এদিকে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে আপাতত পাহাড় ধসের ব্যাপারে কোনো সতর্কতা নেই। এছাড়া আজ থেকে সকল নদী ও সমুদ্র বন্দর সতর্ক সংকেতের আওতামুক্ত বলেও জানান এ আবহাওয়াবিদ।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ