মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত

জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশে জাকাতব্যবস্থার আধুনিকায়ন, জাকাত সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভায় জাকাত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং জাকাত তহবিলের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে তুলতে বিভিন্ন সুপারিশ নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

সভায় জাতীয় সংসদের হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহিবুল্লাহহিল বাকী, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইসলামী অর্থনীতিবিদ মাওলানা আবদুল্লাহ মাসুমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মত দেন, জাকাত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিনির্ভর কাঠামোর আওতায় এনে এর সংগ্রহ ও বণ্টন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করা গেলে দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য হ্রাসে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি জাকাত বোর্ডকে আরও শক্তিশালী ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ