বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭


ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে এবং বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহা।

মঙ্গলবার (২ জুন) জেদ্দা থেকে ওআইসি-এর সাধারণ সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে এই অভিনন্দন বার্তা জানানো হয়।

বিবৃতিতে ওআইসি মহাসচিব নতুন সভাপতি খলিলুর রহমানের দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, জনাব রহমানের কূটনৈতিক বিচক্ষণতা ও দীর্ঘ অভিজ্ঞতা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে। একই সাথে এটি বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করতে এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আন্তর্জাতিক অঙ্গন, জাতিসংঘ এবং ওআইসিতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহা।

বিবৃতির শেষাংশে ওআইসি মহাসচিব বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্সির সাথে ওআইসি-এর পক্ষ থেকে সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ