বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অনুপ্রবেশকারী সন্দেহে ১০ হাজার মানুষকে বাংলাদেশে পুশইন করার তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার (২৩ জুন) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপরে জবাবি ভাষণ চলাকালে বিরোধী দলনেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, ১০ হাজার বের করেছি। ১২টি হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। আপনাদের কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার, তারা অনুপ্রবেশকারী। ভারত সরকারের আইন কার্যকর করেছি। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার, কাপড়, ওষুধ দিতে পারব না। কোনো ভারতীয়র দুশ্চিন্তা নেই। তিনি যে সম্প্রদায়ের হোন না কেন। এখনো অবধি ১০ হাজার বের করেছি। ১২টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি।

শুভেন্দু আরও বলেন, আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। ধরো আর বিএসএফকে দাও। নো জেল! অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজ্যে প্রবেশ করে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আটক করে রাখার বদলে সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নীতিতেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কোনো ভারতীয়র দুশ্চিন্তা নেই। কোনো ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হোন, যে সম্প্রদায়ের হোন, যে দলেরই হোন। আপনি যদি মনে-প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। এরপরই রাজনৈতিক বার্তা দিয়ে তিনি যোগ করেন, কিন্তু ভোটব্যাঙ্কের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ