সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে হজ পালনকারীদের গাইড হিসেবে নিয়োগ পেতে আগ্রহীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের গাইড হিসেবে দায়িত্ব পালনে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য হজ পোর্টালে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে।

আগ্রহীদের www.haji.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে হজ পোর্টালের নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।

তথ্য বিবরণীতে স্পষ্ট করে বলা হয়েছে, হজ গাইড নিয়োগের জন্য কোনো ধরনের সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহীদের কেবল অনলাইনের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে।

আবেদন করার ক্ষেত্রে কোনো তথ্য জানা প্রয়োজন হলে বা আবেদন জমা দেওয়ার বিষয়ে সহযোগিতা নিতে ১৬১৩৬ নম্বরে কল করা যাবে।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে হজ গাইডরা হাজিদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকেন। হজের আনুষ্ঠানিকতা পালন, সৌদি আরবে অবস্থানকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিভিন্ন প্রয়োজনে হাজিদের সহায়তা করার ক্ষেত্রে গাইডদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

২০২৭ সালের হজ কার্যক্রমকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবায় গাইড নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ