সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে, প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তিতে আসতে হয়েছে। তবে পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, থানা ও উপজেলা পর্যায়ে মডার্ন সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন করা হবে।

ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের জন্মই হয়েছে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্ট করছে, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।

আইনের সংশোধন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আইনের সংশোধন প্রয়োজন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেফতার করলেও আবার জামিনে বেরিয়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনেই জুয়া ও মাদকের হাত রয়েছে।

তিনি বলেন, আগে গবেষণা করতে হবে অপরাধ কেন হয়, পরে তা নির্মূল করে অপরাধ কমিয়ে আনতে হবে। সেজন্য কাজ চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ