শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন

বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিনামূল্যে মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা দিচ্ছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ পর্যন্ত ফাউন্ডেশনটির এ উদ্যোগের আওতায় ২ হাজার ৮০০টির বেশি মোবাইল ফোন এবং ৫০০টির বেশি মোটরসাইকেল সার্ভিসিং করা হয়েছে।

এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ কোনো সার্ভিস চার্জ ছাড়াই নিজেদের মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং করানোর সুযোগ পাচ্ছেন। দক্ষ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা এসব সেবা দিচ্ছেন। এর মাধ্যমে সাধারণ মানুষের উপকারের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগও তৈরি হচ্ছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিং সেবা দেওয়া হচ্ছে। এ সেবা সবার জন্য উন্মুক্ত।

তবে সার্ভিসিংয়ের জন্য কোনো চার্জ দিতে না হলেও ব্যাটারি, ডিসপ্লে, চার্জিং পোর্টসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করতে হলে গ্রাহককে সংশ্লিষ্ট খরচ বহন করতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে চালু রাখার কথা জানানো হয়েছে।

অন্যদিকে, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে সার্ভিসিং সেবার ব্যবস্থা করেছে ফাউন্ডেশনটি। উবার, পাঠাও ও খাবার সরবরাহের কাজে মোটরসাইকেল ব্যবহারকারীদের পাশাপাশি সাধারণ বাইকাররাও এ সুবিধা নিতে পারবেন।

উত্তর বাড্ডার সাতারকুলে অবস্থিত আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে। প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সের শিক্ষার্থীরা দক্ষ টেকনিশিয়ানদের সঙ্গে সার্ভিসিংয়ের কাজে অংশ নিচ্ছেন।

মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। তবে ইঞ্জিন অয়েল বা প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করতে হলে তার খরচ গ্রাহককে বহন করতে হবে।

এ সেবা নিতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফরমের তথ্য যাচাই-বাছাই শেষে ফোন করে সেবাগ্রহীতাকে সার্ভিসিংয়ের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির সুযোগ সৃষ্টি করছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ উদ্যোগ। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ