বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮


শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শাপলা গণহত্যার বিচারকাজে গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হিসেবে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত শহীদদের জীবনীগ্রন্থ ‘শহীদনামা’ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ইফতেখার আলমের হাতে বইটি হস্তান্তর করেন শাপলা স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন।

এ সময় তাঁরা শাপলা গণহত্যা মামলার সার্বিক অগ্রগতি এবং বিচারপ্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

উল্লেখ্য, শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত ‘শহীদনামা’ গ্রন্থে শাপলা চত্বরে নিহতদের জীবনবৃত্তান্ত ও স্মৃতিচারণ সংকলিত হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ