শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘ইসকনের ব্যানারে সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারা করছে আওয়ামী দোসররা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

ইসকনের ব্যানারে সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারা করছে আওয়ামী দোসররা। সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলন উদ্যোগে গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতে আরও বক্তব্য দেন- গণসংহতি আন্দোলন সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ।

সাকি বলেন, স্বৈরাচার হাসিনা বিদেশিদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছে। রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। আওয়ামী সরকারের আমলে হওয়া সকল হত্যার বিচার করতে হবে।

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এছাড়া ২৪ এর গণঅভ্যুত্থান বেহাত না করতেও ছাত্র-জনতাসহ সকলকে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে হবে। গণসংলাপে সংগঠনটির বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ