সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মোহাম্মদপুর পশ্চিম থানা বিকেএমের ৩১ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মোহাম্মদপুর পশ্চিম থানা কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ এশা অনুষ্ঠিত সভায় মুফতি ওমর ফারুক রাহমানীকে সভাপতি ও মাওলানা মাসরুরুল হককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, অফিস সম্পাদক এইচ. এম. খোকন, মোহাম্মদপুর থানার সভাপতি মুফতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ। সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করানো হয়।

এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনশক্তির মানোন্নয়ন ও সম্প্রসারণ এবং দাওয়াতি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নবনির্বাচিত দায়িত্বশীলদের সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় নবগঠিত থানা কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ