মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘মুসলমানদের নিরাপত্তা প্রদানে ভারতের ব্যর্থতা সভ্যতার জন্য লজ্জাজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সাম্প্রতিক হোলি উৎসবকে কেন্দ্র করে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। ভারত স্বাধীন করতে উলামায়ে কেরাম ও মুসলমানদের অবদান ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। সেই ভারতে বিজেপি শাসনামলে যেভাবে মুসলমানদেরকে সহিংসতার লক্ষবস্তুতে পরিনত করা হয়েছে তা সভ্যতার এই উৎকর্ষের কালে কল্পনাও করা যায় না।

নামাজের মতো একটি একান্ত ও প্রাত্যহিক ইবাদতও এখন ভারতে আদায় করা যায় না। প্রায়শই নামাজরত মুসলমানদের ওপরে হামলার সংবাদ পাওয়া যায়। সংখ্যালঘু মুসলমানদের সাথে ভারতের এই আচরণ সভ্যতার জন্য কলংকজনক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সাম্প্রতিক হোলি উৎসবকে কেন্দ্র করে মসজিদে নামাজ পড়তে বাঁধা দেয়া এবং নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় মুসলমানদের ওপরে যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করতে হবে।

তিনি বলেন, ভারতের মুসলিমরাই শুধু নয় বরং ভারতে খ্রিষ্টান, বৌদ্ধ ও পাহাড়ি জনতাও উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার, যার বিস্তার ঘটিয়েছে শাসক গোষ্ঠি বিজেপি। বিজেপি যেভাবে ধর্মকে সহিংসতার উপলক্ষ বানিয়েছে, হিন্দু ধর্মমতেও তা সিদ্ধ না। এজন্য  ধর্মপ্রাণ হিন্দুদের বিজেপির সহিংসতার নিন্দা করা উচিৎ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গর্বের সাথে উল্লেখ করেন যে, বাংলাদেশে হিন্দু আর মুসলমান মিলে-মিশে একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। এখানে হিন্দুদের উৎসবে মুসলমানরা অনুকুল পরিবেশ তৈরি করে দিচ্ছে আর মুসলমানদের ইবাদতে হিন্দুরা সহযোগীতামূলক আচরন করছে। এভাবেই আসলে সভ্যতা টিকে থাকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ