শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘শুধু নির্বাচনের জন্য নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শুধু নির্বাচনের জন্য সংস্কার নয়; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। বিগত পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। দুর্নীতি ও লুটপাটের মহা আখড়ায় পরিণত করেছিল। এগুলোর আমূল সংস্কার না হলে নির্বাচন, সরকার গঠন, আইন ও বিচার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কোনটাই সম্ভব না।

আজ সোমবার বিকেলে রাজধানীর পল্লবীস্থ ৩ নং ওয়ার্ড পুরাতন স্বর্ণপট্রি লাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত "বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে ও সৈয়দ রেজওয়ান হায়দার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুফতী মোঃ মাছউদুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব নিয়াজ আহমেদ খান, পল্লবী থানা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, মুফতি আব্দুল মান্নান আজিজ, ওমর ফারুক, আমীরুল হক, মুফতি রাশেদুল ইসলাম, আবু হানিফ, মুফতি নাছির মাহমুদ হুমায়ুন কবির প্রমুখ। 

প্রিন্সিপাল মাসউদ আরো বলেন, কেউ কেউ বলেন দ্রুত নির্বাচন দেয়ার জন্য। আমরা বলতে চাই নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না। অতীতে আমরা বহুনির্বাচন দেখেছি। নির্বাচনের পরে জুলুম, নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন আরো বেড়ে যায়। এরকম নির্বাচন আমরা আর দেখতে চাই না। 

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, আপনার প্রতিষ্ঠানে যদি আপনার আইনে চলে, তাহলে আল্লাহর জমিনে কেন আল্লাহর আইন চলবেনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দীপ্তি শপথ দিতে হবে সিয়ামের মাসে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ