মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় হামলা, জামায়াতে ইসলামীর গভীর উদ্বেগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ ১৮ মার্চ তিনি নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন:-

“যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চের হামলা যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গী মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।

পুনরায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে গাজায় ইসরাইলিদের এ হামলায় গোটা মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। গাজায় হামলা বন্ধ করে যুদ্ধ বিরতি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার জন্য আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”                                                                                                                                                   

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ