মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন, যশোর প্রতিনিধি

মণিরামপুর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (মঙ্গলবার, ১৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওঃ রশিদ বিন ওয়াক্কাস। 

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মুফতি হুসাইন আহমদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আাসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী খলিলুর রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেনসহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন। 

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সভাপতি মুফতি কামরুজ্জামান কাসেমী, উপজেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা হাসান আল মামুন, ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা উবায়দুল্লাহ শাহীন, সদস্য সচিব বিএম মাহফুজ প্রমুখ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ