শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খুলনা ৩ নং আসনে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি 

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খুলনা ৩ নং আসনে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় দৌলতপুর থানার আই এবি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ। 

খুলনা ৩নং আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে আলহাজ্ব বন্দে সরোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মুফতি আব্দুর রহিম, সমন্বয়কারী হাফেজ আব্দুল লতিফ, যুগ্ম সমন্বয়কারী খলিলুর রহমান, মোঃ মঈন উদ্দিন, কাজী তোফায়েল, সহ সমন্বয়কারী আব্দুস সবুর,আবুল কালাম আজাদ আব্দুর রশীদ, মাহদী হাসান মুন্না, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, জাহিদুল ইসলাম, অর্থ সমন্বয়কারী বাদশা খান, গণসংযোগ সমন্বয়কারী আলফাত হোসেন লিটন, সেন্টার সমন্বয়কারী ইন্জিনিয়ার খালিদ হোসেন, পোলিং এজেন্ট সমন্বয়কারী তরিকুল ইসলাম কাবির, যোগাযোগ সমন্বয়কারী মাওলানা হাফিজুর রহমান, মহিলা ভোটার সমন্বয়কারী শেখ হাসান ওবায়দুল করিম, আইন সমন্বয়কারী মাইনুল ইসলাম আকন্দ, প্রশাসন সমন্বয়কারী আব্দুল হালিম, প্রচার সমন্বয়কারী হাসিবুর রহমান, মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা সমন্বয়কারী মামুনুর রশীদ, সেচ্ছাসেবক সমন্বয়কারী নাজমুল শিকদার সহ মোট ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ। সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দৌলতপুর,খালিশপুর ও খানাজাহান আলী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নগর সভাপতি মুফতি আমানুল্লাহ আগামী নির্বাচনে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ইসলামের পক্ষে একসাথে কাজ করার আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ