মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশান ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিলো, থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বার বার নির্দেশ দিয়েছেন যে, আপনাদের সঠিকভাবে ও সুন্দরভাবে চলতে। জনগণ যাতে আপনাদের ভালোবাসে সেই কাজগুলো করতে থাকুন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রে যেতে হবে...। ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে, যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। অন্য কারো সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো শুরু হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা নিশ্চয় লক্ষ করেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, বাক্য, বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না।’ এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ