শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওল্ডহ্যামে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শাখা।

গতকাল ২৭ রমজান বৃহস্পতিবার মাদানী একাডেমী ওল্ডহ্যামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুহাদ্দীস মাওলানা কমর উদ্দিন । সংগঠনের যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ সদস্য ও ওল্ডহ্যাম শাখার সাংগঠনিক মাওলানা বুরহান উদ্দিন বাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ গ্রেটার ম্যানচেষ্টার শাখা ইউকের সভাপতি মাওলানা শেখ ইয়াহইয়া সাহেব। 

শুরুতে পবিত্র কুরআনে মাজিদ থেকে তিলাওয়াত করেন শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মুতিউর রহমান জাকির। বক্তব্য রাখেন রয়েল ওল্ডহ্যাম হসপিটাল মসজিদের ইমাম মাওলানা নোমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস ওল্ডহ্যাম শাখার সহ সভাপতি আলহাজ আরব আলী। অন্যান্যদের মধ্য উপস্থিতি সহ সভাপতি হাজী তৈয়ব আলী সহ সভাপতি আব্দুল হাই, শাখার সহ সভাপতি হাজী মানিক মিয়া,সহ সভাপতি শাহ ফিরুজ আলী, সহ সাংগঠনিক সম্পাদক  সামছুল ইসলাম চৌধুরী,

মাওলানা মুফতি রাশেদ আহমদ,হাফিজ শেখ মারগুব আহমদ, হাফিজ তুফায়েল আহমদ,প্রচার সম্পাদক নুরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আলি, বায়তুলমাল মুহাম্মদ ফখরুল ইসলাম কামালী,সহ প্রচার জিল্লুর রহমান,সদস্য মাও ফরিদ আহমদ, আতাউর রহমান, সৈয়দ জিতু মিয়া। 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের উলাময়ে ইসলাম (ইউরোপ) ওল্ডহ্যাম শাখার জয়েন্ট সেক্রেটারি মাও আব্দুল কাইয়ুম কামালী। 

পরিশেষে দেশ জাতির ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ ইয়াহইয়া সাহেব।

এম,এম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ