মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হেফাজত আমিরের সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন। বৈঠকে তাদের মধ্যে চলমান দেশের রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে সরওয়ার আলমগীর বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আমরা গিয়েছিলাম। হেফাজতের সঙ্গে জামায়াতের যে ঐক্য হওয়ার গুঞ্জন উঠেছে, সেটির কোনো সম্ভাবনা নেই বলে হেফাজত আমির আমাদেরকে নিশ্চিত করেছেন। বরং বিএনপির সঙ্গেই হেফাজতের জোট হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। হেফাজত আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে জাতির হাল ধরতে পারেন, সেজন্য দোয়া করেছেন। পাশাপাশি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও আলোচনা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ