মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

গোয়াইনঘাটে জমিয়তের সীরাতুন্নাবী সা. মহা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেন, নবী সা. এর আদর্শ অনুযায়ী রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্রীয় জীবনে সীরাতুন্নাবী সা. এর জ্ঞান না থাকায় পাতি নেতারা রাষ্ট্রীয় সম্পদকে অনায়াসে ভোগ করে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে তারা প্রতিযোগিতা শুরু করে। তাই আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে নেতা নির্বাচনে সতর্ক থাকতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ (৫ এপ্রিল, শনিবার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।  গোয়াইনঘাট শহিদ মিনার মাঠে এই অনুষ্ঠান হয়।

গোয়াইনঘাট উপজেলা শাখা সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামীর সভাপতিত্বে  প্রধান বক্তার বক্তব্যে জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, একটি পরিপূর্ণ দ্বীন হচ্ছে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি যেভাবে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনের ক্ষেত্রে উত্তম আদর্শ ঠিক তেমনি সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও উত্তম আদর্শ। আমরা গত ষোল সতেরো বছরের গুম-খুন ও প্রত্যেক মানবতা বিরোধী অপরাধের বিচার আগে চাই, পরে নির্বাচন চাই। আর কাঙ্খিত সমাজ বিনির্মানে নির্বাচনে অবশ্যই খেজুরগাছের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

সাধারণ সম্পাদক আব্দুল মতিন, গোলাম আম্বিয়া কয়েছ, রফিক আহমদ ও জাকির হুসাইন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস আব্দুস সালাম, শফিকুল হক সুরাইঘাটি, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম হিলাল আহমদ, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষাসচিব ফয়জুল করিম, জমিয়ত নেতা এডভোকেট মুহাম্মদ আলী, হেমু মাদ্রাসার মুহতামিম জিল্লুর রহমান কাসেমী, হাফিজ তাজুল ইসলাম, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দিন, রায়হান উদ্দিন, কেফায়েত উল্লাহ, জামাল উদ্দিন, সিরাজ উদ্দিন, ফরিদ উদ্দিন কয়েছ, আবুল হাসানাত, আলামিন ইসলাম, আব্দুল করিম দিলদার, আব্দুল্লাহ সালমান, আবু তালহা তোফায়েল, হাফিজ এহসান উল্লাহ, ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ