মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ভারতের ওয়াকফ বিল-২০২৫ বাতিল করতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন,গত কয়েক দিন পূর্বে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল-২০২৫ নামে একটি আইন পাশ করা হয়েছে। আমরা মনে করি এই বিল সম্পূর্ণরূপে ভারতের প্রায় ২০ কোটি মুসলমানদের ধর্মীয় অধিকারে অন্যায় হস্তক্ষেপের সামিল এবং তাদেরকে পরিকল্পিত ভাবে কোনঠাসা করে রাখার অপচেষ্টার অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা বাতিল করার জোর দাবী করছি। 

আজ গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনায়েদ আল-হাবীব,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এ সব কথা বলেছেন।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, অসাংবিধানিক এই আইন পাশ করার মধ্য দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার মূলত সেখানকার অসংখ্য মসজিদ,মাদ্রাসা, এতীমখানা ও কবরস্থানের ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করে দিতে চায়। কারণ ভারতে প্রায় ১০ লক্ষ একর ওয়াকফ সম্পত্তির অধিকাংশই ব্যবহৃত হয় এ সব কাজে। 

তারা আরো বলেন,বৈষম্যমূলক এই আইনের কুফল হিসেবে ওয়াকফ সম্পত্তির ওপর গড়ে ওঠা অগণিত মসজিদ-মাদ্রাসার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে এবং সেখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও প্রবল ঝুঁকি তৈরি করতে পারে, তাই বিজেপি সরকারকে অনতিবিলম্বে এই অসাংবিধানিক আইন বাতিল করার আহ্বান জানাই।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ