শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, ভারত মনে করেছে বাংলাদেশের মানুষের উপর হামলা করলে যেহেতু কিছু হয় না, পাকিস্তানে আক্রমন করলেও কিছু হবে না। 

ভারতের মুসলমানদের ওপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েও পার পেয়ে যাচ্ছে। এজন্য ভারত বেপরোয়া হয়ে গভীররাতে পাকিস্তানে কাপুরোষিত হামলা করে বেসামরিক ১৫জন মুসলমানকে হত্যা করে নিজেদের অত্যন্ত বর্বর ও অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে। 

মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা বন্ধ করছে না বিএসএফ। দু’দেশের সরকার প্রধান ও বিজিবি-বিএসএফয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে বারবার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার চলছেই বিএসএফয়ের। ভারত মুসলমানদেরকে থোরাই কেয়ার করছে। কিন্তু ভারত জানে না তারা একঘরে হয়ে যাচ্ছে মুসলমানদের উপর প্রশাসনের সহায়তায় হামলার কারণে।

তিনি বলেন, ভারত অত্যন্ত নিমকহারাম জাতি। ভারত উপমহাদেশ মুসলমান শাসকগণ সাড়ে আটশত বছর শাসন করেছে। মুসলিম শাসকগণ চাইলে হিন্দুমুক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠা করতে পারতেন। এখন ভারত ধরাকে শরা জ্ঞান করে মুসলিম নিধনে মরিয়া হয়ে উঠছে। ভারতকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের নেতা বলেন, ভারত যদি মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও বর্বরতা বন্ধ না করে অচীরেই ভারতে টুকরা টুকরা হয়ে যাবে। এই ভাঙ্গন কেউ রোধ করতে পারবে না। এ জন্য ভারতের উগ্রপন্থি হিন্দু সন্ত্রাসীদের মুসলমানদের বিরুদ্ধে যেকোনো হামলা, নির্যাতন, জুলুম বন্ধ করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠলে ভারতের আখের রক্ষা হবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ