শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মতামত দিয়েছে।

সোমবার (২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। আজকে সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে। সংবিধান সংশোধন ছাড়া এমন কোনো নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার নেই, যা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়।"

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ