বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন আজ: ডা. ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৬ জুন কেবল অতীতের একদলীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের দিন নয়, এটি বর্তমান ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবের বাকশালী সরকার রাষ্ট্রীয় ফরমান জারি করে সকল স্বাধীন সংবাদপত্র বন্ধ করে জাতিকে স্তব্ধ করে দেয়। একই ধারাবাহিকতায় বিগত ১৫ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে মতপ্রকাশের স্বাধীনতাকে নির্মমভাবে দমন করেছে।

আজ (সোমবার) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি  এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, খুনী হাসিনার সরকারের সময় গুম, খুন, নির্যাতন, গনহত্যা ও বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। আর এর বড় সহযাত্রী ছিল মিডিয়ায় অবস্থান নেওয়া কিছু দালাল মালিক ও সুবিধাভোগী সাংবাদিক। তারা সরকারের পৃষ্ঠপোষকতায় সত্যকে মিথ্যা,  প্রতিবাদকে ষড়যন্ত্র এবং বিরোধী মতকে রাষ্ট্রদ্রোহে পরিণত করেছে।

তিনি বলেন, জাতিকে ঘুম পাড়িয়ে রাখার এই মিডিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণের জাগরণ শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে। হাজারো ছাত্র-জনতা রাস্তায় নেমে শুধু ভোটাধিকার নয়, বাক-স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের মুক্তি দাবি করেছিল। শহীদ হয়েছেন আউয়াল মিয়া, নাঈম হাওলাদারসহ অনেকে—  তাদের রক্তে লেখা হয়েছে স্বাধীন সাংবাদিকতার নতুন ভিত্তি।

ডা. ইরান আরও বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়েছে, দমন-পীড়নের পাহাড়ও ভেঙে ফেলা যায় যদি জনগণ ঐক্যবদ্ধ হয়। সেই অভ্যুত্থান ছিল ইনসাফের রাষ্ট্র গঠনের প্রাকঘোষণা, যেখানে কথা বলার অধিকার জন্মগত, দমন করার নয়।

বাংলাদেশ লেবার পার্টি প্রতিবছর ১৬ জুনকে “সংবাদপত্রের কালো দিবস” হিসেবে পালন করে। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাকস্বাধীনতা, চিন্তার অধিকার ও সত্য সংবাদপত্র সবচেয়ে বড় হাতিয়ার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ