রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জমিয়তের উপজেলা সভাপতি যোগ দিলেন জামায়াতে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম মন্ডল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জামায়াতের ময়মনসিংহ জেলা কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি দল পরিবর্তন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মাহবুব রশিদ ফরাজী, তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হান্নান, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম ও উপজেলা জামায়াতের প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম।

মাওলানা খায়রুল ইসলাম মন্ডল ২০১৩ সালে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে তিনি বিপুল ভোট পেলেও ফলাফলে তিনি জয়ী হতে পারেননি। ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের ব্যানারে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হলেও তাকে ফেল দেখানো হয়। 

দল পরিবর্তনের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা খাইরুল ইসলাম মন্ডল বলেন, আমি জনগণের ভোটে দুই দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারিনি। জামায়াতে ইসলামী একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের যেকোনো সিদ্ধান্তে যেন আমি অবিচল থাকতে পারি তার জন্য দোয়া চাই।

এদিকে উপজেলা সভাপতি জামায়াতে যোগ দেওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম তাকে দল থেকে বহিষ্কার করেছে। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও আদর্শিক পদস্খলনের কারণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মাওলানা খায়রুল ইসলাম মন্ডলকে দলের প্রাথমিক সদস্যপদসহ জেলা জমিয়তের সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ