রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মুহাম্মদ মামুনুল হক। 

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মাওলানা মামুনুল হক আমিরে জামায়াতের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। আগামীকাল শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কাছে আমিরের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।

বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, আমাদের প্রিয় রাহবারের (নেতা) সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবাই নফল ইবাদত করুন। নফল নামাজ, রোজা ও দান-সদকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই।

চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে জটিলতা ধরা পড়েছে। এ কারণে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ