রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘শতভাগ গ্যারান্টি, সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) তিনি ফেসবুকে একটি পোস্টে বলেন, “আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি, প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। মাঝে অনেকে জটিলতা বা ১/১১ পরিস্থিতি সৃষ্টি করতে চাইতে পারে, কিন্তু ষড়যন্ত্র হলেও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।”

রাশেদ খান আরও বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন। কিছু বিতর্কের কারণে তারা আর কারও দায়িত্ব নিতে চাইছেন না। তাই তারা চাইছেন, সংস্কার ও বিচারের একটি সুস্পষ্ট পথ তৈরি করে নির্বাচনের মাধ্যমে দায়িত্বের সমাপ্তি ঘটানো হোক।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অযথা সময় নষ্ট না করে জনগণের কাছে গিয়ে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা উচিত। নির্বাচন আটকে দেওয়ার চেষ্টা শুধু শক্তি ও সময়ের অপচয় ঘটাবে। তিনি বলেন, “সবচেয়ে উপকৃত হবেন তারা, যারা ষড়যন্ত্রের খোয়াব বাদ দিয়ে তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে কাজ করবেন।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ