রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকতে হবে : শামসুজ্জামান দুদু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সংস্কার, বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন আয়োজন সম্ভব ছিল। তবে সরকার অনুকরণীয় নির্বাচন আয়োজনের অজুহাতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। তাই ফেব্রুয়ারিতেই যেন ভোট হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

দুদু অভিযোগ করেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন তারা আসলে দেশে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ