শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুলাউড়া উপজেলা জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা দক্ষিণের আয়োজনে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১০নং হাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে শাখা সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসানের যৌথ সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দীন, মৌলভীবাজার জেলা জমিয়তের যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হক, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মুফতি সাইফুর রহমান, জেলা জমিয়তের আহবায়ক কমিটির সদস্য মুফতি শিহাব উদ্দীন প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ