শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী চিঠিও দিয়েছে। এতে জাতি আশ্বস্ত হয়েছে। দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে। মানুষ তার ভোটের অধিকার পাচ্ছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তার দোসোররা ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। তারপরও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল তারা আগামী দিনে ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র রুখে দেবে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষ তার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।

তিনি বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা রোজার আগেই নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন। সেহেতু কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। যেহেতু রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি এই নির্বাচনের কথা বলেছেন। সে ক্ষেত্রে আমরা আশ্বস্ত ও সাধুবাদ জানাই।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ