জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো ও নীতিতে কুরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠা শুধু একটি ধর্মীয় দাবি নয়, বরং এটি জাতীয় দায়িত্ব এবং মুক্তির পথ। শত বছরের ইসলামী রাজনীতির অভিজ্ঞতা ও আত্মত্যাগের ভিত্তিতে জমিয়ত নিরন্তর এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাউন্সিলে স
