বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদের আইনি ভিত্তি,  মৌলিকসংস্কার  ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দ্রুত জাতীয় নির্বাচন আওয়ামী ফ্যাসীবাদ ও তার দোসরদের বিচার, কার্যক্রম নিষিদ্ধ, শাপলার গনহত্যা, পিলখানা ও জুলাই হত্যাযজ্ঞের দ্রুত বিচার, এবং প্রার্থমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের ৫ দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল চারটায়, জাতীয় প্রেসক্লাবেের সামনে বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর। 

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আমির প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান। প্রধান অতিথি ছিলেন সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠন-এর মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। 

মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান এর সঞ্চালনায় বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মাহ মুদী, সহকারী অর্থ সচিব জনাব আনওয়ারুল কবীর, মুফতী ওয়াহিদুজ্জামান ফরিদপুরী, মাওলানা এহতেশামুল হক সাখী,  আতিকুর রহমান সিদ্দিকী, ছাত্র সমাজের সভাপতি বি এম আমীর জেহাদি, মহানগর নেতা মাওলানা জহিরুল ইসলাম এমদাদ সাকী।

সমাবেশে বক্তাগণ বলেন, শত শত শহীদের রক্তস্নাত বিরানব্বই ভাগ মুসলিম অধ্যূষিত বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে  তামাশা করলে আরেকটি গণ বিপ্লব সংঘটিত হবে। জুলাই এবং শাপলার সৈনিকেরা ঘরে ফিরে যায়নি।  একটা নতুন বাংলাদেশ নির্মাণ না করে আমাদের এই বিপ্লবের মিশন শেষ হবে না।

এসময় বক্তাগন অনতিবিলম্বে ঘোষিত পাঁচ দফা দাবী বাস্তবায়নের চুড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে জুলাই শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর আহবান জানান। বাংলাদেশে আবারও ফ্যাসীবাদ পুনর্বাসিত করার চক্রান্ত রুখে দিতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে উদাত্ত আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ