বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

স্বৈরাচার তৈরির সকল পথ বন্ধ করতে পিআর পদ্ধতির বিকল্প নাই: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের পক্ষে থেকে পিআর নিয়ে বারবার সংস্কার কমিশনকে আলোচনা পর্যালোচনার আহ্বান জানানো হলেও সংস্কার কমিশন বারবার জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করার কারনেই রাজপথে নামতে বাধ্য হয়েছি।

আজ ২৬ সেপ্টেম্বর, রোজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর আওতাধীন ঢাকা-৮ আসনের আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি সে সিস্টেমকে জিইয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতা জীবন বিসর্জন দেয়নি। এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা। প্রচলিত পদ্ধতির নির্বাচন মানেই স্বৈরাচারের তৈরির আয়োজন।’২৪ পরবর্তী বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরির সকল পথ বন্ধ করতে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প কোন পথ নাই।

বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, জুলাই সনদ এক বছর পর ঘোষণা করলেও এখন পর্যন্ত আইনি ভিত্তি দেয়া হয়নি।তাই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। পাশাপাশি নির্বাচনের আগে পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এর সভাপতিত্বে উক্ত গণ-সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট মনির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ গোলামুর রহমান আজমসহ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা শাখার প্রমুখ নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ