নিজস্ব প্রতিবেদক
মাদরাসার যেসব শিক্ষার্থী নিয়মিত দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য ‘দাখিল প্রাইভেট পরীক্ষা’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এর আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষার্থীরা ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের নিবন্ধন ও পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শুধু ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত মাদরাসা থেকে প্রাইভেট পরীক্ষার্থীদের নিবন্ধন ও ফরম প