বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিএনপিকে মানুষ আদর্শিক দল হিসেবে দেখতে চায়: খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে পরিবর্তন এসেছে, এটিকে ধারণ করতে হবে। বিএনপিকে মানুষ একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটি রক্ষা করতে না পারি, তবে এ বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভ্যাল প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “নতুন বাংলাদেশে গৎবাঁধা ও পুরনো ধ্যানধারণার রাজনীতি দিয়ে আর চলবে না। মানুষের মনোজগতে যে বড় পরিবর্তন এসেছে, তা ধারণ করেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে নতুন ভিশন, নতুন ধারণা ও দূরদৃষ্টি নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের মানুষের মানসিকতায় বড় পরিবর্তন ঘটছে। এ পরিবর্তনকে উপলব্ধি করতে না পারলে আগামী দিনের রাজনীতি টেকসই হবে না। একই সঙ্গে রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও অর্থনীতিকেও গণতন্ত্রের কাঠামোর আওতায় আনতে হবে।

ক্রীড়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলি, কিন্তু খেলাধুলায় তা বলি না। দেশের প্রত্যেক মানুষ যাতে খেলাধুলায় অংশ নিতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে। একইভাবে অর্থনীতিকে এমনভাবে গণতান্ত্রিক করতে হবে, যাতে সব মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে।”

তারেক রহমানের ক্রীড়াবিষয়ক পরিকল্পনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্রিকেট, ফুটবল, সুইমিংসহ যে যার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী অংশ নেওয়ার সুযোগ পাবে। বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। খেলাধুলা একটি শক্তিশালী সফট পাওয়ার, যার মাধ্যমে সামরিক শক্তি ছাড়াই আন্তর্জাতিক পরিসরে দেশের পরিচিতি বাড়ানো যায়। আমরাও ইনশাআল্লাহ সেই পথে এগোবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। কার্যক্রম পরিচালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ