রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাটের শরণখোলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, শরণখোলা এখন মাদকে সয়লাব হয়ে গেছে। যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে।

এর ফলে সামাজিক অপরাধ বেড়ে গেছে। দ্রুত এসব মাদক কারবারি ও মাদকের গডফাদারদের গ্রেপ্তার করতে হবে। মাদকের কারবার বন্ধ না করা হলে বুঝব এর পেছনে পুলিশের হাত রয়েছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, অবৈধভাবে জমি দখল, বালু উত্তোলন, চুরি, চাঁদাবাজি বন্ধ করতে হবে।

সে যে দলেরই হোক, তাদের ধরে আইনের আওতায় আনতে হবে।

অভিভাবকদের সতর্ক করে বক্তারা আরো বলেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। সন্ধ্যার পরে আপনার সন্তান পড়ার টেবিলে আছে কি না সে বিষয়ে নজর দিন। তা না হলে পরিবার ও সমাজ থেকে অশান্তি এবং অপরাধ কোনোভাবেই নির্মূল করা যাবে না।

বিএনপি নেতা তালুকদার মো. মধুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত। এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন বাদল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, নাজমুল হাসান শিমুল গাজী, বিএনপি নেতা রুহুল আমিন হাওলাদার ও ডা. হুমায়ুন কবিরসহ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ