রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের ফরেন অ্যাফেয়ার্স-এর ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির নেতৃত্বে তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেনসহ ৪ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গঠনমূলক মতবিনিময় হয়।

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম   পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ