রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা-৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সমর্থনে মঙ্গলবার (৭ অক্টোবর) বংশালের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।
বিকাল ৩টায় বংশালের আগামাসিলেন থেকে শুরু করে সাত রওজা, কসাইটুলি, নাজিমুদ্দিন রোড, আরমানিটোলাসহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।


গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।তিনি বলেন, বিগত সময়ে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে জনগণের রক্তঝরা অর্থে গড়া বাজেট এর লুটেরারও পরিবর্তন হয়েছে। জনগণের ভাগ্যের উন্নতি হয়নি। এখন সময় এসেছে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য সৎ, যোগ্য, তাকওয়াবান নেতা বাছাই করা।লোকমান হোসাইন জাফরী এসময় ঢাকা-০৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।


পথসভায় আলহাজ্ব আব্দুর রহমান বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৭ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, ঢাকা-০৭ আসনে মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার। তিনি আলহাজ্ব আবদুর রহমান এর জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বক্তব্য প্রদান করেন।


আলহাজ্ব আবদুর রহমান এর গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বংশাল থানার সভাপতি শাহ আলম হোসেন, সেক্রেটারি জহিরুল ইসলামসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ