রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

৫ দফা দাবিতে ঢাকায় গণমিছিল করবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ মঙ্গলবার (৭ অক্টোবর) দলের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে বলেছেন, জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয় নাই। সংস্কার যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনীভিত্তি নিশ্চিত করা যায় নাই। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআ পদ্ধতি-ই জুলাই এর প্রত্যাশা পূরণে একমাত্র উপায়। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে; ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল হবে।

মাওলানা ইউনুস আহমাদ বলেন, আজকে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী। যে অশুভ রাজনীতির কারণে আবরারের মতো মেধাবী ছেলেকে জীবন দিতে হলো সেই পুরোনো রাজনীতি যাতে আর কোনদিন ফেরত না আসে তা নিশ্চিত করতে হবে। ইসলামী আন্দোলনের বৈঠকে আবরার ফাহাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ