রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন :  এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন। হেফাজত ইসলাম সবার জন্য একটা পরামর্শক বা পরামর্শদাতা হিসেবেই বা অভিভাবক হিসেবে উনারা উনাদের দায়িত্ব পালন করছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরায় হেফাজত ইসলামের ব্যানারে এ আয়োজন করা হয়।

এসময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন নির্বাচন করতে চান, এই প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ হেফাজতে ইসলামতো কোন রাজনৈতিক দল নয়, হেফাজতে ইসলামের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিদায় তাদের পরামর্শ আমরা এই সমাজে গ্রহণ করি। হেফাজত ইসলাম সবার জন্য একটা পরামর্শক বা পরামর্শদাতা হিসেবেই বা অভিভাবক হিসেবে উনারা উনাদের দায়িত্ব পালন করছেন। সেই গাইডলাইনস নিতেতো আমাদের আপনাদের কোন আপত্তি নাই।

তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন, প্রত্যেকটা কথা মেপে বলেছেন, বিশ্লেষন দিয়ে তুলে ধরেছেন, ইসলাম সম্পর্কে কি বলতে হবে, দেশ সম্পর্কে কি বলতে হবে, পাশ্ববর্তী দেশ নিয়ে কি কথাগুলো বলতে হবে, সমাজ সম্পর্কে কি বলতে হবে, সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ উনার কথা সবার আগে বাংলাদেশ। এরমধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ, মানবিকতা।

হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ