রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রাজধানীসহ বিভাগীয় শহরে বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর চারটি স্থানে—দৈনিক বাংলা মোড়, যাত্রাবাড়ী, আসাদগেট ও টেকনিক্যাল মোড়ে—শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক বাংলা মোড়ের মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকীবুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ বিন সায়েদুদ্দীন।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

প্রধান অতিথি মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জুলাই সনদ জাতির চেতনার প্রতীক। এটি বাস্তবায়িত হলে দেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অবিলম্বে এই সনদ বাস্তবায়ন করতে হবে।

প্রধান আলোচক মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে। জুলাই সনদ জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করবে। তাই এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করা হলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।

তিনি আরও বলেন, শহীদদের রক্তে রচিত জুলাই সনদের লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

মাওলানা জালালুদ্দিন আহমাদ এ লক্ষ্য বাস্তবায়নে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দৈনিক বাংলা মোড়ের মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়াসাল আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মহানগর উত্তর সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, মহানগর উত্তর সহসভাপতি মাওলানা এহসানুল হক, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান ও যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া যাত্রাবাড়ী মোড়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন থানা সভাপতি মাওলানা এহসানুল হক,

প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী।

মুহাম্মাদপুর আসাদগেটে মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামান।

এছাড়া টেকনিক্যাল মোড়ে মিরপুর জোনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজধানী ঢাকা ছাড়াও আজকের এই মানববন্ধন কর্মসূচি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, খুলনাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পালিত হয়েছে।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ আগামীকাল জেলায় জেলায় অনুষ্ঠিতব্য মানববন্ধনে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ