রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট জাতির ম্যান্ডেট পাওয়ার একমাত্র উপায়, এবং সেই ম্যান্ডেট অর্জনের প্রক্রিয়ায় কোনো বিলম্বের সুযোগ নেই। তাই নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে, যাতে সনদটি আইনগত ভিত্তি পায়। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর প্রতিনিধিদের ‘অতি জরুরি বৈঠকে’র শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আলী রীয়াজ।

ডা. তাহের বলেন, এই কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ঘণ্টার পর ঘণ্টা নয়, দিনের পর দিন এখানে আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনার পর অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, আবার অনেক বিষয়ে মতভেদ রয়ে গেছে। আমি মনে করি, ঐক্য শুধু এক মতের ভিত্তিতে নয়, বরং ভিন্ন মতও ঐক্যকে দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেসব ভিন্ন মতকেও আমরা শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, জুলাই সনদ তৈরির ক্ষেত্রে যেসব পয়েন্টে আমরা একমত হয়েছি, সেগুলো নিয়ে আমরা সনদে স্বাক্ষর করতে চাই। এই সনদে স্বাক্ষরের পর যে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের কথা বলা হয়েছে, সে বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্যও প্রদান করেছি। গণভোট জাতির ম্যান্ডেট পাওয়ার একমাত্র উপায়, এবং সেই ম্যান্ডেট অর্জনের প্রক্রিয়ায় কোনো বিলম্বের সুযোগ নেই। আমাদের বক্তব্য হচ্ছে, নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে, যাতে সনদটি আইনগত ভিত্তি পায়। আমরা সেই ঐতিহাসিক ও শুভ মুহূর্তের অপেক্ষায় আছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ