রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

নামের সাথে ইসলাম যুক্ত থাকলেই ইসলামী দল হয় না: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দলের নামের সাথে ইসলাম যুক্ত থাকলেই সেটা ইসলামী দল হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়। ইসলাম মানবকল্যাণের ধর্ম, যা বিভাজন নয়; ঐক্যের আহ্বান জানায়।

শুধু রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দীনকে ব্যবহার করা উচিত নয় উল্লেখ করে বিএনপির এই সদস্য বলেন, ‘আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভক্তি থাকবে না।’

তিনি বলেন, ‘বিএনপি ইসলামবিদ্বেষী এটা একটি অপপ্রচার। আসলে আলেম ও ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগেরই পতন হয়েছে। বিএনপি সবসময় আলেম-ওলামা ও ইসলামপ্রেমী মানুষের পাশে আছে।’

সবাইকে আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক স্বার্থে কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে। আমাদের ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির পথ।’
 
এ সময় মাদ্রাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।
 
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ